15.পার্লামেন্টারি কমিটি(Parliamentary Committee)

পার্লামেন্টারি কমিটি(Parliamentary Committee) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

সূচনা

কমিটি 2 প্রকার—–1. স্ট্যান্ডিং কমিটি( স্থায়ী) ;    2. এড হক কমিটি( অস্থায়ী)

  • স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কিন্তু এদের সদস্যদের স্থায়িত্ব এক বছর।
  • এড হক কমিটি একটি অস্থায়ী কক্ষ; একটি বিশেষ উদ্দেশ্যে কমিটি গঠিত হয় এবং রিপোর্ট জমা দেওয়ার পর তা অটোমেটিক ভাবে অস্তিত্বহীন হয়ে যায়;
  • কমিটির সদস্যদের নির্বাচন করে পার্লামেন্ট এবং কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করে লোকসভা স্পিকার
  • কোন মন্ত্রী ,কোন কমিটির সদস্য হতে পারেনা

A.স্ট্যান্ডিং কমিটি…….Public Account Committee(PAC); Estimate Committee;                                             

1.পাবলিক একাউন্ট কমিটি(PAC)…

  • প্রাচীনতম কমিটি, গঠন ১৯২১ সাল
  • সদস্য সংখ্যা ২২( যার মধ্যে লোকসভা ১৫+ রাজ্যসভার ৭)
  • এই কমিটির চেয়ারম্যান বিরোধী দলনেতা থেকে হয়
  • কাজ হল CAG (আর্টিকেল ১৪৮ )এর বার্ষিক রিপোর্ট পরীক্ষা করা.
  • এই কমিটির ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড হল CAG.

2.এস্টিমেট কমিটি…

  • সবথেকে বড় কমিটি
  • সদস্য ৩০ জন সমস্ত সদস্য লোকসভার
  • বাজেট এবং পাবলিক এক্সপেন্ডিচার নিয়ে আলোচনা করে।
  • এদেরকে  CAG সাহায্য করে না।

এড হক কমিটি

  • এটি অস্থায়ী কমিটি
  • এই কমিটি তাদের রিপোর্ট জমা করে দিলে, কমিটির আর কোন অস্তিত্ব থাকে না.

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

PREVIOUS YEAR QUESTIONS পার্লামেন্টারি কমিটি(Parliamentary Committee)

  1. সংসদীয় কমিটি কয় প্রকারের হয়?
    (A) 1 (B) 2 (C) 3 (D) 4 [SSC CGL 2019, RRB NTPC 2020]
    উত্তর: (B) 2
  2. কোনটি স্থায়ী কমিটি?
    (A) জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (B) Estimate কমিটি (C) Delimitation কমিটি (D) Petition কমিটি [WBPSC 2022, SSC CHSL 2021]
    উত্তর: (B) Estimate কমিটি
  3. স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মেয়াদ কতদিন?
    (A) 6 মাস (B) 1 বছর (C) 2 বছর (D) 5 বছর [RRB NTPC 2021, SSC MTS 2018]
    উত্তর: (B) 1 বছর
  4. এড হক কমিটি গঠিত হয়—
    (A) বার্ষিক বাজেট অনুমোদনের জন্য (B) সংবিধান সংশোধনের জন্য (C) বিশেষ উদ্দেশ্যের জন্য (D) আইন প্রণয়নের জন্য [SSC CGL 2020, WBPSC 2023]
    উত্তর: (C) বিশেষ উদ্দেশ্যের জন্য
  5. সংসদীয় কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করেন?
    (A) রাষ্ট্রপতি (B) প্রধানমন্ত্রী (C) লোকসভার স্পিকার (D) রাজ্যসভার চেয়ারম্যান [WBP CONSTABLE 2022, SSC CHSL 2017]
    উত্তর: (C) লোকসভার স্পিকার
  6. সংসদীয় কমিটির সদস্য হতে পারেন না—
    (A) বিরোধী দলনেতা (B) কোনো মন্ত্রী (C) লোকসভা সদস্য (D) রাজ্যসভার সদস্য [RRB ALP 2018, WBPSI 2021]
    উত্তর: (B) কোনো মন্ত্রী
  7. নিচের কোনটি একটি স্ট্যান্ডিং কমিটি?
    (A) Joint Committee on Bills (B) Public Account Committee (C) Budget Review Panel (D) Electoral Committee [RRB GrD 2022, SSC CGL 2016]
    উত্তর: (B) Public Account Committee
  8. পাবলিক একাউন্টস কমিটি গঠিত হয়—
    (A) 1947 সালে (B) 1950 সালে (C) 1921 সালে (D) 1980 সালে [SSC CGL 2015, WBPSC 2022]
    উত্তর: (C) 1921 সালে
  9. PAC-র সদস্য সংখ্যা কত?
    (A) 15 (B) 20 (C) 22 (D) 25 [RRB NTPC 2020, SSC CHSL 2023]
    উত্তর: (C) 22
  10. PAC-র চেয়ারম্যান হন সাধারণত—
    (A) প্রধানমন্ত্রী (B) অর্থমন্ত্রী (C) বিরোধী দলনেতা (D) রাষ্ট্রপতি [SSC CGL 2020, WBP CONSTABLE 2021]
    উত্তর: (C) বিরোধী দলনেতা
  11. PAC কাদের রিপোর্ট পর্যালোচনা করে?
    (A) RBI (B) NITI Aayog (C) CAG (D) Finance Commission [WBPSC 2021, SSC CGL 2023]
    উত্তর: (C) CAG
  12. CAG সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
    (A) 112 (B) 108 (C) 266 (D) 148 [RRB ALP 2019, SSC CHSL 2018, WBPSI 2020]
    উত্তর: (D) 148
  13. PAC-র ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলা হয়—
    (A) স্পিকার (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) CAG [SSC CGL 2017, WBPSC 2023]
    উত্তর: (D) CAG
  14. Estimate কমিটি কিসের উপর কাজ করে?
    (A) আইন প্রণয়ন (B) বিদেশনীতি (C) বাজেট ও ব্যয় (D) বাণিজ্য [SSC MTS 2021, WBPSC 2022]
    উত্তর: (C) বাজেট ও ব্যয়
  15. Estimate কমিটিতে সদস্য কারা?
    (A) কেবল লোকসভার (B) কেবল রাজ্যসভার (C) উভয় কক্ষের (D) কেবল মন্ত্রীদের [RRB NTPC 2020, WBP CONSTABLE 2022]
    উত্তর: (A) কেবল লোকসভার
  16. Estimate কমিটিতে কতজন সদস্য থাকে?
    (A) 15 (B) 22 (C) 30 (D) 35 [SSC CHSL 2021, RRB GrD 2019]
    উত্তর: (C) 30
  17. Estimate কমিটিকে নিচের মধ্যে কে সহায়তা করে না?
    (A) CAG (B) সংসদ (C) লোকসভা (D) অর্থ মন্ত্রণালয় [WBPSI 2022, SSC CGL 2019]
    উত্তর: (A) CAG
  18. কোন কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর অস্তিত্বহীন হয়ে যায়?
    (A) Standing কমিটি (B) Public Undertaking কমিটি (C) Ad hoc কমিটি (D) Estimate কমিটি [RRB NTPC 2020, WBPSC 2021, SSC CHSL 2022]
    উত্তর: (C) Ad hoc কমিটি

কম্পিটিটিভ এক্সামের কঠিন অংক শর্ট ট্রিক দ্বারা খুব ছোট পদ্ধতিতে এবং সহজভাবে দেখুন👇

এইরকম সমস্ত বিষয়ের GK/GS গুলি একসাথে ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top