রাজ্যপাল(Governor) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না
সূচনা
- Part-VI, Article 153 to 167,, union list
- কেন্দ্রের মতো রাজ্যে উপ-র রাজ্যপাল থাকে না।
- রাজ্যের Nominal executive head – রাজ্যপাল
- Real executive head– মুখ্যমন্ত্রী
- প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল অথবা দুই বা তিনটি রাজ্যে একজন রাজ্যপাল থাকতে পারে
- রাজ্যপাল ,কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবে কাজ করে
যোগ্যতা
- ভারতের নাগরিক হতে হবে
- নূন্যতম বয়স 35 বছর
- কোন লাভজনক পদে থাকতে পারবে না
- লোকসভা বা রাজ্যসভা বা রাজ্য আইনসভার সদস্য থাকতে পারবে না।
- রাজ্যপাল কে যে রাজ্যে নিয়োগ করা হচ্ছে রাজ্যপাল সেই রাজ্যের বাসিন্দা হতে পারে না
নিয়োগ
- রাজ্যপাল কে নিয়োগ করে রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি কোন রাজ্যপাল কে নিয়োগের পূর্বে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন
শপথ বাক্য
- রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার অবর্তমানে হাইকোর্টের সব থেকে বয়স্ক বিচারপতি (রাষ্ট্রপতি নয়)
মেয়াদ
- সাধারণত 5 বছর ;তবে যেহেতু তিনি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, তাই রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় তাকে অপসারণ করতে পারে
- তিনি তারা পদত্যাগ পত্র দিতে পারেন রাষ্ট্রপতিকে
- রাজ্যপালের পদ খালি হলে এই দায়িত্ব সামলাবে হাইকোর্টের প্রধান বিচারপতি
ক্ষমতা ও কার্যাবলী
এক্সিকিউটিভ পাওয়ার /শাসন সংক্রান্ত ক্ষমতা
- রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতার তিনি হলেন Nominal head (Real head– মুখ্যমন্ত্রী)
- তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন এবং এরা যৌথভাবে রাজ্যপালের কাছে দায়বদ্ধ
- তিনি অ্যাডভোকেট জেনারেল( আর্টিকেল165)( রাজ্য সরকারের সর্বোচ্চ উকিল )কে নিয়োগ করেন
- সংশ্লিষ্ট রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন কিন্তু তাদের অপসারণ করেন রাষ্ট্রপতি
- রাজ্যপালের মনে হলেই তিনি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতে পারেন
- তিনি রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন
- তিনি সংশ্লিষ্ট রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হন(chancellor)
লেজিসলেটিভ পাওয়ার /আইনি সংক্রান্ত ক্ষমতা
- কোন রাজ্য আইনসভার অধিবেশন রাখতে পারে
- বিধানসভা ভাঙতে পারে
- বিধানসভা তে নির্বাচনের পর প্রথম অধিবেশনে ও বছরের প্রথম অধিবেশনে তিনি প্রথম বক্তৃতা দেন
- তিনি বিধানসভার (State legislative assembly)একজন অ্যাংলো ইন্ডিয়ান কে মনোনীত করেন;
- এবং বিধান পরিষদে (state legislative council) মোট সিটের 1/6 অংশ সদস্যকে মনোনীত করে যাদের Art,Science,Literature,social service,cooperative movement..এইসব বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে।
- রাজ্যে কোন বিল পাস করতে হলে রাজ্য পালের স্বাক্ষর লাগে
- রাজ্যপালের কাছে স্বাক্ষরের জন্য কোন বিল গেলে তিনি করতে পারেন….
- সম্মতি দিতে পারেন
- প্রত্যাহার করতে পারেন
- পূর্ণবিবেচনার জন্য পুনরায় আইন সভায় পাঠাতে পারে, যদি যদি বিলটি আবার পাস হয় (চেঞ্জ করে বা না করে) তবে তিনি মত দিতে বাধ্য( অর্থ বিলের ক্ষেত্রে এটি প্রাজজ্য নয়)
- রাজ্যপালের মনে হলে ,সম্মতির জন্য তিনি বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন (আর্টিকেল ২০০)
- যখন আইনসভার ছুটিতে থাকে তখন রাজ্যপাল অর্ডিনেস (আধ্যাদেশ )জারি করতে পারে , এটি 6 সপ্তাহের মধ্যে রাজ্য আইনসভায় পাস করাতে হয় না হলে এটি বাতিল হয়ে যায়। (আর্টিকেল 213)
অর্থনৈতিক ক্ষমতা
- বিধান সভায় অর্থবিল উত্থাপনের পূর্বে তার অনুমতি লাগে
- কোন অনুদানের জন্য রাজ্যপালের অনুমতি লাগে
- প্রতি পাঁচ বছর অন্তর ” রাজ্য অর্থ কমিশন গঠন” করেন রাজ্যপাল
- রাজ্য বাজেট ,রাজ্য আইনসভায় পাস হওয়ার পূর্বে তিনি তা দেখতে পারেন
বিচার সংক্রান্ত ক্ষমতা
- রাষ্ট্রপতি মত তিনি সব রকম ক্ষমা করতে পারেন কিন্তু তিনি মৃত্যুদণ্ড বাতিল করতে পারেন না।
- রাষ্ট্রপতির সাথে আলোচনা করে তিনি হাইকোর্টের বিচারক এবং ডিসট্রিক্ট বিচারকদের নিয়োগ করেন
গুরুত্বপূর্ণ আর্টিকেল
আর্টিকেল 153— রাজ্যের রাজ্যপাল
আর্টিকেল 154—রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতা
আর্টিকেল 161 —-রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা।
আর্টিকেল 164 —-মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন রাজ্যপাল
আর্টিকেল 165 —অ্যাডভোকেট জেনারেল
আর্টিকেল 213 –রাজ্যপালের আধ্যাদেশ জারি করার ক্ষমতা
Notes
- ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু (উত্তর প্রদেশ)
- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশ।)
- পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী
- পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল… আনন্দ বোস
✅ “কম্পিটিটিভ এক্সামের জন্য দরকারি সব শর্ট ট্রিক এখন এক জায়গায় – কঠিন অংক হবে একদম খেলার মতো!” 👇
Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇
এইরকম সমস্ত বিষয়ের GK/GS গুলি একসাথে ডাউনলোড করুন
PREVIOUS YEAR QUESTIONS : রাজ্যপাল(Governor)
- সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের উল্লেখ রয়েছে?
A. Article 143 B. Article 153 C. Article 166 D. Article 148 (SSC CGL 2020, WBPSC Clerkship 2023)
উত্তর: B. Article 153 - রাজ্যের বাস্তব নির্বাহী প্রধান কে?
A. রাষ্ট্রপতি B. রাজ্যপাল C. মুখ্যমন্ত্রী D. প্রধান বিচারপতি (RRB NTPC 2016)
উত্তর: C. মুখ্যমন্ত্রী - একজন ব্যক্তি রাজ্যপাল হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হতে হবে?
A. 30 বছর B. 25 বছর C. 35 বছর D. 40 বছর (SSC CHSL 2019, WBPSI 2021)
উত্তর: C. 35 বছর - রাজ্যপাল কে নিয়োগ করে কে?
A. প্রধানমন্ত্রী B. রাজ্য সরকার C. রাষ্ট্রপতি D. সুপ্রিম কোর্ট (WBP Constable 2022)
উত্তর: C. রাষ্ট্রপতি - রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে?
A. রাষ্ট্রপতি B. প্রধানমন্ত্রী C. মুখ্যমন্ত্রী D. রাজ্যের প্রধান বিচারপতি (WBPSC Miscellaneous 2014)
উত্তর: D. রাজ্যের প্রধান বিচারপতি - রাজ্যপালের কার্যকাল সাধারণত কত বছর?
A. 6 বছর B. 4 বছর C. 5 বছর D. 3 বছর (SSC MTS 2017, WBPSC SI 2020)
উত্তর: A. 6 বছর - রাজ্যপাল যাকে রাজ্য সরকারের প্রধান উকিল হিসেবে নিয়োগ করেন তাকে কী বলা হয়?
A. Attorney General B. Solicitor General C. Advocate General D. Legal Advisor (RRB ALP 2018)
উত্তর: C. Advocate General - রাজ্যপাল পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করলেও অপসারণ করেন কে?
A. রাজ্যপাল B. মুখ্যমন্ত্রী C. সুপ্রিম কোর্ট D. রাষ্ট্রপতি (WBPSC 2022)
উত্তর: D. রাষ্ট্রপতি - রাজ্যপাল রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালুর প্রস্তাব কাকে দিতে পারেন?
A. প্রধানমন্ত্রীকে B. রাষ্ট্রপতিকে C. মুখ্যমন্ত্রীকে D. লোকসভাকে (SSC CGL 2013)
উত্তর: B. রাষ্ট্রপতিকে - রাজ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন?
A. নির্বাচন কমিশন B. রাজ্য সরকার C. রাজ্যপাল D. রাষ্ট্রপতি (RRB Group D 2019)
উত্তর: C. রাজ্যপাল - রাজ্যের বিশ্ববিদ্যালয়সমূহে রাজ্যপালের ভূমিকা কী?
A. Visitor B. Chairman C. Chancellor D. Director (WBPSC Clerkship 2023)
উত্তর: C. Chancellor - কোন আর্টিকেল রাজ্যপালকে আধ্যাদেশ (ordinance) জারির ক্ষমতা দেয়?
A. Article 213 B. Article 161 C. Article 200 D. Article 164 (SSC CHSL 2022, WBP Constable 2024)
উত্তর: A. Article 213 - কোন আর্টিকেল অনুযায়ী রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন?
A. Article 124 B. Article 165 C. Article 143 D. Article 131 (SSC CGL 2017)
উত্তর: B. Article 165 - বিধান সভায় কোন বিল উত্থাপনের আগে রাজ্যপালের অনুমতি লাগে?
A. অর্থবিল B. ধর্মবিল C. সংরক্ষণ বিল D. শিক্ষা বিল (WBPSC Miscellaneous 2023)
উত্তর: A. অর্থবিল - রাজ্য বাজেট বিধানসভায় পাস হওয়ার আগে কে তা দেখতে পারেন?
A. মুখ্যমন্ত্রী B. অর্থমন্ত্রী C. রাজ্যপাল D. বিধানসভার স্পিকার (RRB NTPC 2021)
উত্তর: C. রাজ্যপাল - রাজ্যপাল কত বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠন করেন?
A. প্রতি বছর B. প্রতি চার বছর C. প্রতি পাঁচ বছর D. প্রতি দশ বছর (SSC MTS 2018)
উত্তর: C. প্রতি পাঁচ বছর - রাজ্যপাল মৃত্যুদণ্ড মাফ করতে পারেন কি?
A. হ্যাঁ, সব ক্ষেত্রে B. না, কখনো না C. শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমতিতে D. না, তিনি পারেন না (WBPSI 2022)
উত্তর: D. না, তিনি পারেন না - রাজ্যপাল হাইকোর্টের বিচারক নিয়োগ করেন কার পরামর্শে?
A. মুখ্যমন্ত্রী B. রাষ্ট্রপতি C. সুপ্রিম কোর্ট D. সংসদ (SSC CHSL 2020)
উত্তর: B. রাষ্ট্রপতি - রাজ্যপাল যদি কোন বিলে স্বাক্ষর না করতে চান, তবে তিনি কী করতে পারেন?
A. প্রত্যাহার করে দিতে পারেন B. রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন C. আইনসভায় ফেরত পাঠাতে পারেন D. সবগুলোই (WBPSC Clerkship 2021, SSC CGL 2018)
উত্তর: D. সবগুলোই - রাজ্যপালের অনুমতি ব্যতিরেকে কোনটি রাজ্যে কার্যকর হয় না?
A. রাজ্য বাজেট B. অর্থবিল C. অনুদান D. উপরোক্ত সব (RRB ALP 2018, WBPSC Miscellaneous 2019)
উত্তর: D. উপরোক্ত সব - কে রাজ্য বিধানসভায় একজন অ্যাংলো-ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতে পারেন?
A. রাষ্ট্রপতি B. মুখ্যমন্ত্রী C. রাজ্যপাল D. সংসদ (WBPSC Miscellaneous 2017, SSC CGL 2020)
উত্তর: C. রাজ্যপাল - রাজ্যপাল কত শতাংশ সদস্যকে বিধান পরিষদে মনোনীত করেন বিশেষ ক্ষেত্রে?
A. 1/4 B. 1/6 C. 1/3 D. 1/5 (RRB NTPC 2019)
উত্তর: B. 1/6 - রাজ্যপাল যদি কোন বিলকে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠান, এটি কোন অনুচ্ছেদ অনুযায়ী করা হয়?
A. Article 164 B. Article 213 C. Article 200 D. Article 154 (SSC CHSL 2022, WBPSI 2021)
উত্তর: C. Article 200 - রাজ্যপাল কোন ধরনের ক্ষমা দিতে পারেন না?
A. কারাদণ্ড B. অর্থদণ্ড C. মৃত্যুদণ্ড D. জরিমানা (WBP Constable 2023, SSC MTS 2021)
উত্তর: C. মৃত্যুদণ্ড - রাজ্যপালকে দায়িত্ব থেকে অপসারণ করতে পারে কে?
A. মুখ্যমন্ত্রী B. রাজ্যসভা C. রাষ্ট্রপতি D. সুপ্রিম কোর্ট (WBPSC 2020)
উত্তর: C. রাষ্ট্রপতি - রাজ্যপাল রাজ্য সরকারের কোন কর্মকর্তাকে মনোনীত করেন যিনি আর্টিকেল 165 অনুযায়ী দায়িত্ব পালন করেন?
A. অ্যাটর্নি জেনারেল B. লিগ্যাল অ্যাডভাইজার C. অ্যাডভোকেট জেনারেল D. পাবলিক প্রসিকিউটর (RRB Group D 2018, SSC CHSL 2023)
উত্তর: C. অ্যাডভোকেট জেনারেল - কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নিয়োগ করেন?
A. Article 131 B. Article 213 C. Article 154 D. Article 164 (SSC CGL 2016, WBPSC Miscellaneous 2022)
উত্তর: D. Article 164 - রাজ্যপাল যদি আইনসভা ছুটিতে থাকে তবে তিনি কী করতে পারেন?
A. নতুন আইন প্রণয়ন B. বিল বাতিল C. অর্ডিন্যান্স জারি D. নির্বাচন ঘোষণা (WBPSI 2020, SSC MTS 2017)
উত্তর: C. অর্ডিন্যান্স জারি - নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যপালের পরামর্শে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করে?
A. মুখ্যমন্ত্রী B. রাষ্ট্রপতি C. প্রধান বিচারপতি D. সুপ্রিম কোর্ট (SSC CHSL 2019)
উত্তর: B. রাষ্ট্রপতি - রাজ্যপাল যদি কোন বিলে স্বাক্ষর না করেন এবং তা আইনসভায় ফেরত পাঠান, এবং তা আবার পাশ হয় তবে রাজ্যপাল কী করতে বাধ্য?
A. আবার ফেরত দিতে পারেন B. বাতিল করতে পারেন C. বাধ্যতামূলক সম্মতি দিতে হয় D. রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় (RRB ALP 2018, WBPSC Clerkship 2023)
উত্তর: C. বাধ্যতামূলক সম্মতি দিতে হয়
✅ “কম্পিটিটিভ এক্সামের জন্য দরকারি সব শর্ট ট্রিক এখন এক জায়গায় – কঠিন অংক হবে একদম খেলার মতো!” 👇
এইরকম সমস্ত বিষয়ের GK/GS গুলি একসাথে ডাউনলোড করুন