19. রাজ্য আইনসভা(State legislature)

রাজ্য আইনসভা(State legislature) নিয়ে প্রথমে ব্যাখ্যা এবং পরে বিগত বছরের MCQ (SSC, RRB ,WBPSC,WBP), কম্পিটিটিভ এক্সামে সাধারণত এর বাইরে প্রশ্ন হবে না

সূচনা

  • এটি আছে part –VI ;  article 168 to 212
  • এর দুটি কক্ষ
  • বিধান পরিষদ বা উচ্চকক্ষ(The legislative council)
  • বিধানসভা বা নিম্নকক্ষ(The legislative assembly)
  • কোন রাজ্যের বিধানসভা যদি স্পেশাল মেজরিটি দ্বারা কোন রিসাল্যুশন পাস করে ……বিধানে পরিষদ চালু করা বা বাতিল করার জন্য ,তবে পার্লামেন্ট ওই রাজ্যের বিধান পরিষদ চালু বা বন্ধ করতে পারে (আর্টিকেল ১৬৯)

(..এই ক্ষমতা আছে পার্লামেন্টের)

  • সমস্ত রাজ্যের বিধানসভা আছে। কিন্তু বর্তমানে ছটি রাজ্যের বিধান পরিষদ আছে। এই ছটি রাজ্যে হল..    উত্তর প্রদেশ ,বিহার ,অন্ধ্রপ্রদেশ ,তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও কর্ণাটক

রাজ্য আইনসভার গঠন

বিধানসভা( লোকসভার সাথে সদৃশ্য)

  • সর্বাধিক আসন সংখ্যা 500 এবং সর্বনিম্ন 60( পশ্চিমবঙ্গের আসন সংখ্যা 294)

.. কিন্তু সিকিম অরুণাচল প্রদেশ ও গোয়াতে সর্বনিম্ন 30

  • রাজ্যপাল একজন অ্যাংলো ইন্ডিয়ান কে মনোনীত করতে পারে (104 তম সংবিধান সংশোধন ধারা এটি বাতিল হয়ে গেছে)
  • জনসংখ্যা অনুযায়ী সিট সংখ্যা নির্ধারণ করা হয়
  • মোট সিটের 15% এর বেশি সংখ্যক মন্ত্রীর সংখ্যা হতে পারবে না
  • সদস্য পদের যোগ্যতা..
  • ভারতের নাগরিক হতে হবে ,
  • নূন্যতম বয়স 25 হতে হবে  ,
  • সরকারের কোন লাভজনক পদে থাকা যাবে না

কার্যকাল বা মেয়াদ

  • এটি অস্থায়ী কক্ষ
  • সাধারণত ৫ বছর স্থায়ী হয়
  • রাজ্যপাল চাইলে যে কোন মুহূর্তে বিধানসভা ভাংতে পারে এবং জাতীয় জরুরি অবস্থার সময় এর কার্যকাল এক বছর পর্যন্ত বাড়ানো যায়
  • রাজ্যের মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে কাছে দায়বদ্ধ এবং প্রত্যেক মন্ত্রী এককভাবে রাজ্যপালের কাছে দায়বদ্ধ
  • বিধানসভার সদস্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়

ক্ষমতা কার্যাবলী

আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা..

  • রাজ্য তালিকাভুক্ত কোন বিষয়েই আইন করতে পারে
  • যুগ্ম তালিকাভুক্ত কোন বিষয়ে আইন করতে পারে
  • রাজ্য আইনসভা কোন বিল গৃহীত হওয়ার পর তা রাজ্যপালের সম্মতির জন্য প্রেরণ করে

শাসন বিভাগ গঠন নিয়ন্ত্রণ সংক্রান্ত

  • গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রাজ্যের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ রাখা
  • বিধানসভায় যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence motion)গ্রহণ করে তবে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে পদত্যাগ করতে হয়.

অর্থ সংক্রান্ত ক্ষমতা

  • অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্য বিধানসভা হল সমস্ত ক্ষমতার অধিকারী
  • রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় অর্থ সংক্রান্ত বিল উত্থাপন করা যায় না।
  • রাজ্যের কোন বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করতে পারে বিধানসভার স্পিকার।

NOTES

  • কেন্দ্রের মতো রাজ্যে যৌথ অধিবেশন হয় না
  • এর নির্বাচন হয় জনগণ দ্বারা প্রত্যক্ষ পদ্ধতিতে
  • 75 হাজার জনসংখ্যা পিছু একজন সদস্য সংখ্যা নির্বাচিত হয়
  • বিধানসভার কোন সদস্য যেকোনো সময় পদত্যাগ করতে পারে এবং তাদের পদত্যাগ পত্র রাজ্যপালকে দিতে পারে
  • সমস্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল
  • বিধানসভার স্পিকার পদত্যাগ পত্র দিতে পারেন ডেপুটি স্পিকারকে এবং ডেপুটি স্পিকার পদত্যাগ পত্র দিতে পারেন স্পিকারকে

বিধান পরিষদ

  • একে বলা হয় উচ্চকক্ষ
  • এটি স্থায়ী কক্ষ( কখনোই ভাঙ্গে না)
  • এর সদস্য সংখ্যা বিধানসভার সদস্য সংখ্যার ⅓ অংশের বেশি হবে না

এবং কমপক্ষে 40 জন সদস্য থাকতে হবে

  • আর্টিকেল 169 দ্বারা কোন রাজ্যে বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্ত করা যায়

.. এর জন্য প্রথমে ওই রাজ্যের বিধানসভা তে স্পেশাল মেজরিটি তে বিল পাস করাতে হবে এবং পরে পার্লামেন্টে সিম্পল মেজারিটিতে বিলটি পাস করাতে হয়।

যোগ্যতা

  • ন্যূনতম বয়স ৩০ বছর
  • বাকি সব যোগ্যতা বিধানসভার সদস্যদের যোগ্যতা সমান

মেয়াদ

  • এটি স্থায়ী কক্ষ
  • ⅓ অংশ সদস্য দুবছর অন্তর রিটায়ার করে…. অর্থাৎ কোন সদস্যের সর্বাধিক মেদ ৬ বছর
  • নির্বাচন
  • ⅓ অংশ নির্বাচন হয় লোকাল বডি( পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইত্যাদি )থেকে
  • ⅓ অংশকে নির্বাচন করেন MLA রা  (কিন্তু এরা সদস্য হয় না)
  • 1/12 অংশ শিক্ষক
  • 1/12 অংশ স্নাতক পাস
  • মোট ⅚ অংশ নির্বাচিত হয় ও ⅙ অংশ রাজ্যপাল মনোনীত করে

NOTES

  • বিধান পরিষদে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকে
  • 1969 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধান পরিষদ ছিল এরপর এটিকে বিলুপ্ত করা হয়
  • কোন অর্থবিল বিধান পরিষদ সর্বোচ্চ 14 দিন এবং সাধারণ বিল সর্বোচ্চ 4 মাস আটকে রাখতে পারে

✅ “কম্পিটিটিভ এক্সামের জন্য দরকারি সব শর্ট ট্রিক এখন এক জায়গায় – কঠিন অংক হবে একদম খেলার মতো!” 👇

Indian Polity এর সমস্ত চ্যাপ্টার গুলির PDF একসাথে ডাউনলোড করুন 👇

          PREVIOUS YEAR QUESTIONS : রাজ্য আইনসভা(State legislature)

  1. রাজ্য আইনসভা সংবিধানের কোন অংশে আছে?
    A. Part-IV B. Part-V C. Part-VI D. Part-VII
    উত্তর: C. Part-VI
  2. রাজ্য আইনসভার দুটি কক্ষ কী কী?
    A. লোকসভা ও রাজ্যসভা B. বিধানসভা ও বিধান পরিষদ C. উচ্চ আদালত ও নিম্ন আদালত D. পঞ্চায়েত ও পুরসভা
    উত্তর: B. বিধানসভা বিধান পরিষদ
  3. রাজ্য বিধান পরিষদ গঠন বা বাতিল করার ক্ষমতা কার কাছে থাকে?
    A. রাষ্ট্রপতি B. রাজ্যপাল C. সংসদ D. সুপ্রিম কোর্ট
    উত্তর: C. সংসদ
  4. বর্তমানে কতটি রাজ্যে বিধান পরিষদ আছে?
    A. চারটি B. ছয়টি C. সাতটি D. নয়টি
    উত্তর: C. সাতটি
  5. বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক কত হতে পারে?
    A. 400 B. 450 C. 500 D. 550
    উত্তর: C. 500
  6. পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা কত?
    A. 280 B. 294 C. 310 D. 325
    উত্তর: B. 294
  7. কোন কোন রাজ্যে বিধানসভার সর্বনিম্ন আসন সংখ্যা ৩০?
    A. মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড B. সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া C. মিজোরাম, মেঘালয়, পুদুচেরি D. তেলেঙ্গানা, হরিয়ানা, পাঞ্জাব
    উত্তর: B. সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া
  8. রাজ্যপাল একজন অ্যাংলো-ইন্ডিয়ানকে বিধানসভায় মনোনীত করতে পারতেন, এই ধারা বাতিল হয়েছে কোন সংশোধনীতে?
    A. 100তম B. 101তম C. 104তম D. 105তম
    উত্তর: C. 104তম
  9. রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত শতাংশ হতে পারে?
    A. 10% B. 12% C. 15% D. 20%
    উত্তর: C. 15%
  10. বিধানসভার সদস্য হওয়ার জন্য বয়স কমপক্ষে কত হতে হয়?
    A. 21 বছর B. 25 বছর C. 30 বছর D. 35 বছর
    উত্তর: B. 25 বছর
  11. বিধানসভা সাধারণত কত বছরের জন্য স্থায়ী হয়?
    A. ৩ বছর B. ৪ বছর C. ৫ বছর D. ৬ বছর
    উত্তর: C. বছর
  12. জাতীয় জরুরি অবস্থার সময় বিধানসভার কার্যকাল কতদিন পর্যন্ত বাড়ানো যায়?
    A. ৩ মাস B. ৬ মাস C. ১ বছর D. ২ বছর
    উত্তর: B. মাস
  13. বিধানসভার সদস্য থেকে কাদের নির্বাচন করা হয়?
    A. রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী B. মুখ্যমন্ত্রী ও স্পিকার C. স্পিকার ও ডেপুটি স্পিকার D. মুখ্যমন্ত্রী ও অ্যাডভোকেট জেনারেল
    উত্তর: C. স্পিকার ডেপুটি স্পিকার
  14. রাজ্য তালিকাভুক্ত কোন বিষয়ে আইন করার ক্ষমতা কার থাকে?
    A. রাজ্য আইনসভা B. সংসদ C. সুপ্রিম কোর্ট D. রাষ্ট্রপতি
    উত্তর: A. রাজ্য আইনসভা
  15. রাজ্য মন্ত্রিসভার উপর অনাস্থা প্রস্তাব গ্রহণ করলে কী হয়?
    A. মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন B. সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে হয় C. রাজ্যপাল অপসারণ করেন D. বিধানসভা ভেঙে যায়
    উত্তর: B. সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে হয়
  16. রাজ্যপালের অনুমতি ছাড়া কোন বিল বিধানসভায় উত্থাপন করা যায় না?
    A. সাধারণ বিল B. আর্থিক বিল C. সংবিধান সংশোধনী বিল D. ব্যক্তিগত বিল
    উত্তর: B. আর্থিক বিল
  17. রাজ্যের কোন বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করেন কে?
    A. রাজ্যপাল B. মুখ্যমন্ত্রী C. বিধানসভার স্পিকার D. অ্যাডভোকেট জেনারেল
    উত্তর: C. বিধানসভার স্পিকার
  18. রাজ্যে যৌথ অধিবেশন হয় কিনা?
    A. হয় B. হয় না C. সব সময় হয় D. কেবল সংকট কালে হয়
    উত্তর: B. হয় না
  19. রাজ্য বিধানসভার নির্বাচন কীভাবে হয়?
    A. পরোক্ষ ভোটে B. মনোনয়নে C. সরাসরি ভোটে D. রাজ্যপালের দ্বারা
    উত্তর: C. সরাসরি ভোটে
  20. প্রতি কতজন জনসংখ্যার জন্য একজন বিধানসভা সদস্য নির্বাচিত হন?
    A. 50 হাজার B. 75 হাজার C. 1 লক্ষ D. 1.5 লক্ষ
    উত্তর: C. 1 লক্ষ
  21. বিধানসভার সদস্য পদত্যাগ করলে তিনি কাকে পদত্যাগপত্র জমা দেন?
    A. মুখ্যমন্ত্রীকে B. রাষ্ট্রপতিকে C. রাজ্যপালকে D. স্পিকারকে
    উত্তর: D. স্পিকারকে
  22. বিধানসভার স্পিকার পদত্যাগ করলে তিনি কাকে পদত্যাগপত্র দেন?
    A. মুখ্যমন্ত্রীকে B. রাজ্যপালকে C. ডেপুটি স্পিকারকে D. অ্যাডভোকেট জেনারেলকে
    উত্তর: C. ডেপুটি স্পিকারকে
  23. ডেপুটি স্পিকার পদত্যাগ করলে তিনি কাকে পদত্যাগপত্র দেন?
    A. মুখ্যমন্ত্রীকে B. রাজ্যপালকে C. স্পিকারকে D. নির্বাচন কমিশনকে
    উত্তর: C. স্পিকারকে
  24. সমস্ত বিধানসভার সদস্যদের শপথ পাঠ করান কে?
    A. মুখ্যমন্ত্রী B. রাজ্যপাল C. স্পিকার D. প্রধান বিচারপতি
    উত্তর: B. রাজ্যপাল
  25. বিধান পরিষদকে কী বলা হয়?
    A. নিম্নকক্ষ B. স্থায়ী কক্ষ C. উচ্চকক্ষ D. অস্থায়ী কক্ষ
    উত্তর: C. উচ্চকক্ষ
  26. বিধান পরিষদ কখনো ভাঙ্গে না, কারণ এটি—
    A. নির্বাচনের মাধ্যমে গঠিত B. স্থায়ী কক্ষ C. সাংবিধানিকভাবে নির্ধারিত D. সংসদ দ্বারা পরিচালিত
    উত্তর: B. স্থায়ী কক্ষ
  27. বিধান পরিষদের সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে?
    A. বিধানসভার ½ B. বিধানসভার ⅓ C. বিধানসভার ¼ D. বিধানসভার ⅕
    উত্তর: B. বিধানসভার
  28. বিধান পরিষদের সদস্য সংখ্যা কমপক্ষে কত হতে হবে?
    A. 20 B. 30 C. 40 D. 50
    উত্তর: C. 40
  29. সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্তির কথা বলা হয়েছে?
    A. Article 168 B. Article 169 C. Article 170 D. Article 171
    উত্তর: B. Article 169
  30. বিধান পরিষদ গঠনের জন্য প্রথমে কোথায় বিল পাস করাতে হয়?
    A. সংসদে স্পেশাল মেজরিটি B. বিধানসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা C. বিধানসভায় স্পেশাল মেজরিটি D. রাষ্ট্রপতির অনুমতি
    উত্তর: C. বিধানসভায় স্পেশাল মেজরিটি
  31. বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
    A. 21 বছর B. 25 বছর C. 30 বছর D. 35 বছর
    উত্তর: C. 30 বছর
  32. বিধান পরিষদের সদস্যদের মেয়াদ সর্বাধিক কত বছর?
    A. ৪ বছর B. ৫ বছর C. ৬ বছর D. ১০ বছর
    উত্তর: C. বছর
  33. কত বছর অন্তর বিধান পরিষদের ⅓ সদস্য অবসর নেন?
    A. ১ বছর B. ২ বছর C. ৩ বছর D. ৫ বছর
    উত্তর: C. বছর
  34. বিধান পরিষদের কত অংশ নির্বাচিত হয় লোকাল বডির মাধ্যমে?
    A. ½ B. ⅓ C. 1/12 D. 1/6
    উত্তর: B. ⅓
  35. বিধান পরিষদের ⅓ সদস্যদের নির্বাচন করেন কারা?
    A. জনগণ B. বিধানসভার সদস্যরা (MLA) C. রাজ্যপাল D. পঞ্চায়েত
    উত্তর: B. বিধানসভার সদস্যরা (MLA)
  36. বিধান পরিষদের 1/12 সদস্য নির্বাচিত হন—
    A. স্নাতক পাসদের মধ্যে থেকে B. রাজ্যপালের মাধ্যমে C. শিক্ষক শ্রেণি থেকে D. প্রশাসনের মাধ্যমে
    উত্তর: C. শিক্ষক শ্রেণি থেকে
  37. 1/12 বিধান পরিষদের সদস্য নির্বাচিত হন কারা থেকে?
    A. শিক্ষক B. স্নাতক C. সরকারী কর্মচারী D. সংবাদপত্র সম্পাদক
    উত্তর: B. স্নাতক
  38. বিধান পরিষদের কত শতাংশ সদস্য মনোনীত করেন রাজ্যপাল?
    A. 1/6 B. 1/8 C. 1/12 D. 1/10
    উত্তর: A. 1/6
  39. বিধান পরিষদের সভাপতির পদ কী নামে পরিচিত?
    A. সভাপতি B. স্পিকার C. চেয়ারম্যান D. এমএলএ
    উত্তর: C. চেয়ারম্যান
  40. কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল?
    A. 1959 B. 1965 C. 1969 D. 1972
    উত্তর: C. 1969
  41. বিধান পরিষদ একটি অর্থবিল সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে?
    A. ১০ দিন B. ১৪ দিন C. ৩০ দিন D. ৬ মাস
    উত্তর: B. ১৪ দিন
  42. সাধারণ বিল বিধান পরিষদ সর্বোচ্চ কত মাস আটকে রাখতে পারে?
    A. ১ মাস B. ২ মাস C. ৪ মাস D. ৬ মাস
    উত্তর: C. মাস

✅ “কম্পিটিটিভ এক্সামের জন্য দরকারি সব শর্ট ট্রিক এখন এক জায়গায় – কঠিন অংক হবে একদম খেলার মতো!” 👇

এইরকম সমস্ত বিষয়ের GK/GS গুলি একসাথে ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top